১০০ জনের বেশি অতিথি আসলেই ট্যাক্স দিতে হবে সরকার কে

যে ব্যক্তিকে গৃহে, সামাজিক অনুষ্ঠানে কিংবা প্রচারমাধ্যমে সাদরে আপ্যায়ন করা হয় তাকে অতিথি বলে। প্রায় সব ধর্মে অতিথি বা মেহমান কে ভালো ভাবে আপ্যায়ন করার নির্দেশ রয়েছে। মুসলিমদের ধর্মে অতিথি আপ্যায়ন একটি মহৎ কাজের মধ্যে পরে। হিন্দুরা মনে করেন অতিথি হচ্ছে তাদের দেবতার অংশ। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে মানবমনে সৌজন্য, শিষ্ঠাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটে।


১৮৮৪ সালের অতিথি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাজধানীর যে কোনও সেন্টারে বিয়ে, জন্মদিন, আকিকা বা যে কোনও অনুষ্ঠান করতে হলে ঢাকা সিটি করপোরেশনের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে অতিথি যদি একশ’ হয়, তাহলে সরকারকে কোনও ধরনের রাজস্ব দিতে হয় না। তবে এর বেশি হলেই জনপ্রতি ২৫ টাকা করে রাজস্ব দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এ নিয়ম কেউ মানছে না। এমনকি অনুষ্ঠানের অনুমোদনও নেওয়া হয় না।

এ ব্যাপারে ঢাকা সিটি  করপোরেশন (দক্ষিণ)-এর প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার তেমন কিছু জানেন না উল্লেখ করে বাংলা ট্রিবিউনকে বলেন,‘এরকম আইন জেলা প্রশাসকের অফিসে থাকতে পারে। আমাদের আছে কিনা খোঁজ নিয়ে বলতে হবে।’  

কোন মন্তব্য নেই

কমেন্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.