দাখিলা বা খাজনার রশিদ কাকে বলে?
দাখিলা (Dakhila/rent receipt): সরকার বা সম্পত্তির মালিককে খাজনা দিলে যে রসিদ প্রদান করা হয় তা ‘দাখিলা’ বা ‘খাজনার রসিদ’ নামে পরিচিত। দাখিলা কোন স্বত্তে¡র দলিল নয়, তবে এটি দখল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।
বহিঃসমর্পণ (Extradition): আন্তর্জাতিক আইন অনুসারে কোন ব্যক্তি অপরাধ সংঘটিত করার পর অথবা অপরাধের জন্য সাজাপ্রাপ্ত হয়ে অন্য দেশে পলায়ন করলে অপরাধ যেখানে সংঘটিত হয়েছে সেই দেশ তাদের প্রচলিত আইনে অপরাধীর বিচার করার জন্য যে দেশে পলায়ন করেছে সে দেশে অনুরোধ লিপি পাঠিয়ে অপরাধকারীকে তাদের হাতে সমর্পণ-এর অনুরোধ করতে পারেন। এই অনুরোধের প্রেক্ষিতে অপরাধকারীকে সমর্পণ করা হলে তাকে বহিঃসমর্পন বলা হয়।
লেখকঃ মোহাম্মাদ নুরুল হুদা
কোন মন্তব্য নেই
কমেন্ট করুন