পিপি বা পাবলিক প্রসিকিউটর ।পাবলিক প্রসিকিউটর নিয়োগ, যোগ্যতা, বেতন।
পাবলিক প্রসিকিটর বা সরকারী আইনজীবীর নাম তো আমরা সবাই শুনেই থাকব। ফৌজদারি মামলা পরিচালনার জন্য সরকার পক্ষে যে আইনজীবী নিয়োগ করা হয় তাকেই Public Prosecutor বা সংক্ষেপে PP বলে । যা সরকারী উকিল নামেও পরিচিত। এটা অনেকটা সরকারী চাকরির মত কারন সরকার থেকে পাবলিক প্রসিকিউটর কে মাস শেষে বেতন দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর / পিপিঃ
ফৌজদারি মামলা পরিচালনার জন্য সরকার পক্ষে যে আইনজীবী নিয়োগ করা হয় তাকেই Public Prosecutor বা সংক্ষেপে PP বলে । যা সরকারী উকিল নামেও পরিচিত। ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা অনুযায়ী পিপি নিয়োগ দেয়া হয়ে থাকে।
ধারা ৪৯২ঃ পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতাঃ (১) সরকার কোন স্থানীয় এরাকায় সাধারণভাবে, বা কোন মামলায়, বা কোন নির্দিষ্ট শ্রেণীর মামলার জন্য পাবলিক প্রসিকিউটর নামক এক বা একাধিক অফিসার নিয়োগ করতে পারবেন।
পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে, বা যেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন নাই সে ক্ষেত্রে মামলা পরিচালনার জন্য চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জেলা ম্যাজিষ্ট্রেট, অথবা, জেলা ম্যাজিষ্ট্রেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে মহকুমা ম্যাজিষ্ট্রেট সরকার কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদের নিম্নপদস্থ পুলিশ অফিসার ব্যতিত অন্য যেকোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবেন।ফৌঃকাঃ ৪৯২(২)
পাবলিক প্রসিকিউটর এর ক্ষমতাঃ
পাবলিক প্রসিকইউটর এর ক্ষমতা আলোচনা কর হয়েছে ফৌজদারি কার্যবিধির ৪৯৩ ধারাতে। সেখানে বলা আছে-
পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে, বা যেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন নাই সে ক্ষেত্রে মামলা পরিচালনার জন্য চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জেলা ম্যাজিষ্ট্রেট, অথবা, জেলা ম্যাজিষ্ট্রেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে মহকুমা ম্যাজিষ্ট্রেট সরকার কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদের নিম্নপদস্থ পুলিশ অফিসার ব্যতিত অন্য যেকোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবেন।
পাবলিক প্রসিকিউটর এর প্রকারভেদঃ
পাবলিক প্রসিকিউটরদের সাধারনত তিন ভাগে ভাগ করা যায়।
- পাবলিক প্রসিকিউটর (পিপি)
- অতিরিক্ত/এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি)
- স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি )
পাবলিক প্রসিকিউটর এর যোগ্যতাঃ
তিন ধরনের পাবলিক প্রসিকিউটর হবার জন্য তিন ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন। এই যোগ্যতা গুলো থাকলেই নির্ধারিত উপায়ে একজন এডভোকেট পিপি হবার জন্য আবেদন করতে পারেন।
পাবলিক প্রসিকিউটরঃ
পাবলিক প্রসিকিউটর (পিপি) হতে হলে একজন এডভোকেট কে কমপক্ষে দশ বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে বা আইন পেশার সাথে যুক্ত হতে হবে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরঃ
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হতে হলে একজন এডভোকেট কে কমপক্ষে পাঁচ বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে বা আইন পেশার সাথে যুক্ত হতে হবে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটরঃ
স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হতে হলে একজন এডভোকেট কে কমপক্ষে দশ বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে বা আইন পেশার সাথে যুক্ত হতে হবে।
পাবলিক প্রসিকিউটর এর বেতনঃ
বেতন কাঠামোর ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর দের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। A ক্যাটাগরি, B ক্যাটাগরি এবং C ক্যাটাগরি। A ক্যাটাগরির পাবলিক প্রসিকিউটর বেতন পায় ৫০ হাজার টাকা। B ক্যাটাগরির পাবলিক প্রসিকিউটর বেতন পায় ৪৫ হাজার টাকা। C ক্যাটাগরির পাবলিক প্রসিকিউটর বেতন পায় ৪০ হাজার টাকা।
-------------------------------------------
- পাবলিক প্রসিকিউটর হওয়ার যোগ্যতা
- সরকারি উকিল
- পাবলিক প্রসিকিউটর নিয়োগ
- পাবলিক প্রসিকিউটর বেতন
- What are the role of Public Prosecutor
- What is Public Prosecutor salary
- What is the qualification to become a public prosecutor
- Who appoints public prosecutor
কোন মন্তব্য নেই
কমেন্ট করুন