জুয়ার আড্ডায় ধরা পরে মিথ্যা নাম ঠিকানা দেয়ার সাজা

 এই আইনের অধীনে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার কোনো সাধারণ জুয়ার আখড়ায় প্রবেশ করে কোনো ব্যক্তিকে উপস্থিত দেখিতে পাইয়া তাহাকে গ্রেফতার করিলে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীয় নাম-ঠিকানা জানাইতে অস্বীকার করিলে অথবা মিথ্যা নাম বা ঠিকানা প্রদান করিলে অনূর্ধ্ব পাঁচশত টাকা পর্যন্ত জরিমানায় দণ্ডনীয় হইবে এবং ম্যাজিস্ট্রেট সাব্যস্ত করিলে যেকোনো যুক্তিসঙ্গত পরিমাণ ক্ষতিপূরণও প্রদান করিবে এবং অনুরূপ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উক্ত জরিমানা বা ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করিলে ম্যাজিস্ট্রেট কর্তৃক সর্বোচ্চ একমাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হইবে। 

- ধারা ৭/প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭




কোন মন্তব্য নেই

কমেন্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.