রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

 

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৪২৫ ইয়াবা, ৮ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছেও বলে জানান তিনি।  

কোন মন্তব্য নেই

কমেন্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.