ধারা ৩৪৭। বল প্রয়ােগ করে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার বা বেআইনী কার্য করতে বাধ্য করার জন্যে অন্যায়ভাবে বন্দি করা

কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে বন্দি করে এবং সে বন্দি করার উদ্দেশ্য হয় , বন্দি ব্যক্তির নিকট থেকে অথবা বন্দি ব্যক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোন ব্যক্তির নিকট থেকে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত আদায় করা , অথবা বন্দি ব্যক্তিকে বা তার সাথে স্বার্থসংশ্লিষ্ট কোন ব্যক্তিকে কোন বেআইনী কার্য করতে বাধ্য করা , অথবা কোন অপরাধ সংঘটনের সহায়ক কোন তথ্য দানে বাধ্য করা , তবে অনুরূপ অন্যায়ভাবে বন্দিকারী ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে , এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে. 

কোন মন্তব্য নেই

কমেন্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.