পুলিশ কখন বিনা ওয়ারেন্ট এ গ্রেফতার করতে পারে জেনে নিন

বিনা ওয়ারেন্টে পুলিশ কখন গ্রেফতার করতে পারেঃ সাধারণতঃ যে কোন ব্যক্তিকে কোন পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে না। কাউকে গ্রেপ্তার করতে হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারী পরোয়ানার প্রয়োজন পড়ে। কিন্তু ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাতে এমন কিছু ক্ষেত্রের বিধান করা হয়েছে যেখানে গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াই পুলিশ কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। এই ক্ষেত্রগুলো নিম্নরুপঃ ১) যে ব্যক্তি গুরুতর অপরাধে লিপ্ত আছে বা লিপ্ত বলে সন্দেহ করা হচ্ছে; ২) যার কাছে চুরি করার জন্য সিঁদ কাটার সরঞ্জাম পাওয়া যাবে; ৩) যে ফেরারি আসামী বলে ঘোষিত; ৪)যার নিকট চোরাই মাল পাওয়া যাবে; ৫) পুলিশের কর্তব্য কাজে যে বাধা সৃষ্টি করে; ৬) জেল বা হাজত থেকে পলাতক আসামী; ৭) প্রতিরক্ষা বাহিনী থেকে যে পালিয়েছে বলে সন্দেহ করা হয়; ৮) বাংলাদেশে সংঘটিত হলে অপরাধ হিসাবে শাস্তিযোগ্য হত, বাংলাদেশের বাইরে কৃত এ ধরনের কোন কাজের সঙ্গে জড়িত আছে বলে যার বিরুদ্ধে যুক্তি সঙ্গত অভিযোগ করা হয়েছে এমন ব্যক্তি; ৯) কোন মুক্তিপ্রাপ্ত আসামি নিয়ম লঙ্ঘন করলে; ১০) যাকে গ্রেপ্তারের জন্য অপর কোন পুলিশ অফিসার কর্তৃক অনুরোধপত্র পাওয়া যায়;
১১) যে ব্যক্তি তার নাম ও ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায়।

কোন মন্তব্য নেই

কমেন্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.